বডি ল্যাঙ্গুয়েজ* বা শরীরের ভাষা হলো সেই ভাষা যার মাধ্যমে আপনি শব্দের ব্যবহার ছাড়াই কথা বলেন। যখন আপনি ' কমিউনিকেশন বা যোগাযোগ " এর কথা বলেন প্রায়শই মনে চলে আসে "শব্দ " " বক্তব্য" এবং তার " উপস্থাপনের" ব্যাপারগুলো ।কিন্তু, " কমিউনিকেশন " শব্দ সম্ভারের" থেকে আরও বেশি কিছু।আপনি একটি শব্দও মুখে উচ্চারণ না করে শুধুমাত্র শরীরের ভাষা ব্যবহার করে সম্পূর্ণ সঠিকভাবে ভিন্ন উপায়ে " কমিউনিকেশন " করতে পারেন।আপনার শরীরের প্রতিটি অঙ্গ শব্দের মতই সুচারুভাবে কথা বলতে পারে; এমনকি কখনো কখনো শব্দের থেকে আরও ভালোভাবে। 

আপনি যেভাবে দাঁড়ান, যেভাবে মাথায় হাত রাখেন, যে উপায়ে হাতের তালু,হাত, বাহু ইত্যাদি বিভিন্ন অবস্থানে রাখেন- এই সবকিছুই কিছু না কিছু বলে। মাঝে মাঝে আপনি না বলা কথাকে হঠাৎ ধরে ফেলেন- মানুষ রাগান্বিত হলে যেমনটা করে, আবার মাঝে মাঝে এতে কিছুটা সময় লাগে।

প্রকৃতপক্ষে, বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা ব্যাবহার করে আমরা ঠিক কত বেশি " কমিউনিকেশন " করতে পারি সে ব্যাপারে অনেকগুলো তত্ত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম একটি তত্ত্ব হলো ড. আলবার্ট মেহরাবিয়ানের দেওয়া মেহরাবিয়ান তত্ত্ব  যেটি আপনি সর্বাধিক উদ্ধৃত হতে দেখবেন।মেহরাবিয়ানের তত্ত্বটি জানাচ্ছে, প্রায় ৭ শতাংশ " কমিউনিকেশন " শব্দের ব্যবহারের মাধ্যমে হয়, ৩৮ শতাংশ হয় আমাদের কন্ঠস্বরের টোনের মাধ্যমে এবং বাদবাকি পুরোটাই অর্থাৎ ৫৫ শতাংশ " কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়ে থাকে। অন্যভাবে বললে, বিস্ময়কর ব্যাপার হলো আমাদের কমিউনিকেশনের ৯৩ শতাংশই অ- মৌখিকভাবে ঘটে।

 
 নোটঃ
* বাংলা একাডেমি ইংরেজি- বাংলা ডিকশনারি বডি ল্যাঙ্গুয়েজ- এর অর্থ করেছেঃ " কোনো ব্যক্তির চলাফেরা,  ওঠা বসা বা দেহভঙ্গিমায় যে অর্থ প্রকাশ পায়।

"কমিউনিকেশন "শব্দটির পরিবর্তে "যোগাযোগ " ব্যবহার করা যায়।এই লেখায় " কমিউনিকেশন " শব্দটিই রাখা হলো ।

[ চলবে.....]
--