ফিডো ছিলেন একজন অভিজাত পরিবারের সন্তান। এলিস ও তার মিত্রশক্তি, অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে সংগঠিত যুদ্ধে ফিডো বন্দি হন এবং তাকে অ্যাথেন্স এনে পুরুষ পতিতায় পরিণত করা হয়। দার্শনিক সক্রেটিস ফিডোর পতিতাবৃত্তির ঘটনা প্রত্যক্ষ করে তার মুক্তির জন্য অনুরোধ করেন।সক্রেটিসের বন্ধু ফিডোর মুক্তিপণ পরিশোধ করেন এবং ফিডো মুক্তি লাভ করেন।পরবর্তীতে ফিডো নিজেই একজন দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। প্লেটোর ডায়ালগে ফিডোর নাম উল্লেখিত হয়েছে ফ্যাডো নামে।সক্রেটিসের মৃত্যুর সময় ফিডো সেখানে উপস্থিত ছিলেন। সক্রেটিসের মৃত্যুর পর তিনি এলিসে ফিরে যান এবং নিজের দার্শনিক শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন।যতদূর জানি, পৃথিবীর সবথেকে প্রাচীন পুরুষ পতিতা ( male prostitute) [ Forced] ফিডো( খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী)। তার আগে ঠিক কখন পুরুষের পতিতাবৃত্তির সূত্রপাত হয়েছে তা জানা নেই।
0 মন্তব্যসমূহ